এসিআইতে এক্সিকিউটিভ পদে নিয়োগ

প্রতিষ্ঠানটিতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট (এসিআই প্রেমিও প্লাস্টিকস লিমিটেড) বিভাগ এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
এসিআই অফিসে কর্মোদ্যমে উজ্জ্বল তরুণী
এসিআই অফিসে কর্মোদ্যমে উজ্জ্বল তরুণী |সংগৃহীত

লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটিতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট (এসিআই প্রেমিও প্লাস্টিকস লিমিটেড) বিভাগ এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।

পদের নাম : এক্সিকিউটিভ।

বিভাগ : প্রোডাক্ট ডেভেলপমেন্ট (এসিআই প্রেমিও প্লাস্টিকস লিমিটেড)।

পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনে বিএসসি।

অন্যান্য যোগ্যতা : প্লাস্টিক/পলিমার শিল্পে কাজের দক্ষতা।

অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : ২৪ থেকে ৩০ বছর।

কর্মস্থল : ঢাকা।

বেতন : আলোচনাসাপেক্ষে।

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দু’টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে : আগ্রহীদের ১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।