ঢাকাস্থ নাটোর জেলা সমিতির কমিটি গঠন

সভাপতি আহসান খান চৌধুরী সানি, সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজু

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক নির্বাচন এবং ইফতার মাহফিলে এ কমিটি গঠন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
সভাপতি আহসান খান চৌধুরী সানি, সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজু
সভাপতি আহসান খান চৌধুরী সানি, সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজু |নয়া দিগন্ত

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ২০২৬-২০২৭ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের ভোটে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোতাকাব্বীর আহমেদ রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক নির্বাচন এবং ইফতার মাহফিলে এ কমিটি গঠন করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলামের পরিচালনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো: সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান।

সংগঠনের কার্যকরী সভাপতি হলেন– খোন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, জয়নুল আলী, হামিদ মোল্লা, সহ-সভাপতি এ জেড এম নাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, মো: কামরুল ইসলাম, অ্যাডভোকেট মুনছুর আলম, রাশিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, আমির-উজ্জামান মনি।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন– আব্দুর রউফ তুহিন, শাহীন শাহরিয়ার, মাসুদুর রহমান রতন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন– ডা: শামিমুর রহমান, তাসনিম দিনু পলিট, আনোয়ার হোসেন রিপন, অ্যাডভোকেট জাহেদ-উল আলম জ্যোতি, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা, রুহুল আমিন।

অর্থ সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, সহ-অর্থ সম্পাদক আব্দুস সালাম, দফতর সম্পাদক মোস্তফা জামান কবির, সহ-দফতর সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন রিজভী, জাহাঙ্গীর আলম ফিরোজ, আবুল হোসেন, নাইমুল সুলতান তওফিকদার, ইমদাদুর রহমান, মনিরুল ইসলাম মনির, আব্দুল আল হাদি, আন্তর্জাতিক সম্পাদক মেজর (অবসরপ্রাপ্ত) আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট নুরুলী পাটোয়ারী, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এম জাকির আহমেদ সহ-প্রচার সম্পাদক আসিক ইবনে আফসার, মিডিয়া বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম, আইটি সম্পাদক ইকবাল উদ্দিনসহ ৮৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ নাটোরের সরকারি-বেসরকারি, সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ কয়েক শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ১৯৮৬ সালের নিবন্ধিত অরাজনৈতিক এ সংগঠনটি নাটোর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রয়েছে।