বাংলাদেশ মেডিক্যালের বহির্বিভাগ ৩০ মে খোলা

ওইদিন বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম সফল করার জন্য বিএমইউ’র প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় |ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে রোগীদের সেবা দানের স্বার্থে আগামী ৩০ মে (শনিবার) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ খোলা থাকবে।

বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা: মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ওইদিন বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম সফল করার জন্য বিএমইউ’র প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া প্রচলিত নিয়মে ইনডোর ও জরুরি বিভাগসমূহ খোলা রয়েছে।

বিএমইউ’র বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা ছিল।

এ সময় চিকিৎসকরা প্রায় ২০০ জন রোগীকে চিকিৎসাসেবা দেন।

আজ চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ।

এ সময় বিএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও সহকারী প্রক্টর ডা: শাহরিয়ার শামস লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস