হামে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৮

স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাম
হাম |ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরো দু’জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৮৮৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৮০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট দুই হাজার ৪৮৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৮৫ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয় হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৫০ জন।

স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।