বিশেষ ব্যবস্থায় ৬ মাসের শিশুকে হামের টিকা দেয়া হবে : নতুন সিদ্ধান্ত

বর্তমানে দেশে নয় মাস বয়সে শিশুদের হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেয়া হয়। ‘তবে চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির মাধ্যমে টিকা পাবে।’

নয়া দিগন্ত অনলাইন
হামের টিকা
হামের টিকা |ইন্টারনেট

দেশে সম্প্রতি হামের সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ ব্যবস্থায় এখন ছয় মাসের শিশুকে হামের টিকা দেয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এখন পর্যন্ত প্রচলিত ব্যবস্থায় দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নয় থেকে ১৫ মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়া হতো।

বর্তমান পরিস্থিতিতে নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে বিশেষ ক্যাম্পেইন চালু করার উদ্যোগ নেয় সরকার।

বিশেষ এই ক্যাম্পেইন কর্মসূচি জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, এক মাস ধরে চলবে এই কর্মসূচি এবং এর আওতায় প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে।

সোমবার সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।

তিনি জানান, বর্তমানে দেশে নয় মাস বয়সে শিশুদের হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেয়া হয়। ‘তবে চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির মাধ্যমে টিকা পাবে।’