ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৪৮ হাজার ৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা |ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।

অধিদফতর আরো জানিয়েছে, ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে দু’জন করে এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৪৮ হাজার ৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সূত্র : ইউএনবি