বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক হলেন গোলাম সারওয়ার লিয়াকত

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বলা হয়, আগামী এক বছর মেয়াদে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডা: গোলাম সারওয়ার লিয়াকত হোসেন
ডা: গোলাম সারওয়ার লিয়াকত হোসেন |সংগৃহীত

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ডা: গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে আরো বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী ডা: গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া (কোড নম্বর : ৪২৯৩৪)-কে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আগামী এক বছর মেয়াদে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাসস