সচেতনতা বৃদ্ধি, র্যালি ও সেমিনার অনুষ্ঠানের বাংলাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক রেডিওলজি দিবস-২০২৫।
শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) নির্দেশনায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দিবসটি পালন করে। প্রধান অনুষ্ঠানটি পালন করা হয় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। দিবসটি উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ইমেজিং উৎকর্ষের মাধ্যমে স্বাস্থ্যসেবার ক্ষমতায়ন’।
এদিন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত র্যালিটি উদ্বোধন করেন বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো: শাহিনুল আলম।
বিষয়টির গুরুত্ব তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেডিওলজি সোসাইটির মহাসচিব, বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক মো: নজরুল ইসলাম ও বিএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতারও উপস্থিত ছিলেন।
বিএসআরআই’র কার্যনির্বাহী সদস্যরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের রেডিওলজিস্ট ও রেসিডেন্ট-ট্রেইনি চিকিৎসকরা এতে উপস্থিত ছিলেন।
র্যালির পর, বিএমইউ রেডিওলজি বিভাগের রেডিওলজি প্রশিক্ষণার্থীদের জন্য একটি কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনার পর কুইজের বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, আধুনিক চিকিৎসার অন্যতম হলো রেডিওলজি ও ইমেজিং পরীক্ষা। নির্ভুল চিকিৎসা দিতে চিকিৎসকরা যে রোগ হয়েছে ঠিক সে রোগের চিকিৎসা দিতে পারছেন রোগীর নির্দিষ্ট অঙ্গের রেডিওলজি ও ইমেজিং দেখে। এতে যেমন সঠিক চিকিৎসা হচ্ছে তেমনি রোগী কম খরচে দ্রুততম সময়ে সুস্থ হয়ে যেতে পারছেন।



