খালেদা জিয়ার জন্মদিনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

দোয়ার মাহফিলে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

বাংলাদেশের মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৫ আগস্ট) জোহরের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ও বিএনপির সহ-স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সাইফুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ।

এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: এ বি এম ছফিউল্লাহ, অধ্যাপক ডা: নজরুল ইসলাম আকাশ, অধ্যাপক ডা: আসাদুর রহমান সোহেল, অধ্যাপক ডা: জাহিদুর রহমান পাপ্পানা, অধ্যাপক ডা: তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা: মো: ইদ্রিস, অধ্যাপক ডা: মোহাম্মদ উল্লাহ মোস্তফা, ডা: হাসনাত আহসান সুমন, ডা: শামসুজ্জামান, ডা: আমানুর রহমান সুমন, ডা: মো: শাকিল আহমেদ, ডা: মো: তাজউদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়ার মাহফিলে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্বাস্থ্য কামনা করে মরহুম আরাফাত রহমান কোকো, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ৩৬ জুলাই’র সব শহীদসহ গত ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারের নির্যাতনে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলের আগে পবিত্র কোরআন খতম করা হয়।