কমিউনিটি হেলথ ওয়ার্কার কোর্স পুনরায় চালুর আহ্বান

‘রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ ওয়ার্কার কোর্সটি জনস্বার্থে আবার চালু করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।’

নিজস্ব প্রতিবেদক
হোপ কেয়ার গিভার্স ইনস্টিটিউট ও টার্গেট কম্পিউটার সিস্টেম ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে খিলগাঁও নাহার টাওয়ারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল
হোপ কেয়ার গিভার্স ইনস্টিটিউট ও টার্গেট কম্পিউটার সিস্টেম ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে খিলগাঁও নাহার টাওয়ারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল |নয়া দিগন্ত

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিনা কারণে বন্ধ করে দেয়া কমিউনিটি হেলথ ওয়ার্কার কোর্স পুনরায় চালু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) হোপ কেয়ার গিভার্স ইনস্টিটিউট ও টার্গেট কম্পিউটার সিস্টেম ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে খিলগাঁও নাহার টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

টার্গেট কম্পিউটারের চেয়ারম্যান মো: হারুন রশীদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক আইয়ূব মিয়া, জিয়া পরিষদের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো: আব্দুর রব, জিয়া পরিষদ ঢাকা মহানগর স্বাস্থ্য বিভাগীয় সম্পাদক মো: জুন্নুন রেজা চৌধুরী, প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের শিক্ষক মো: তোফায়েল খান।

বক্তারা বলেন, ‘রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ ওয়ার্কার কোর্সটি জনস্বার্থে আবার চালু করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, ২০১০ সালে কোনো কারণ ছাড়াই কোর্সটি আওয়ামী সরকার বন্ধ করে দেয়।