হাম ও উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজন মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবং বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃতের সংখ্যা ৩৬৯ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন।