ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করলেন ডা: জুবাইদা রহমান

ওষুধ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। তিনি স্থানীয়দের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

নিজস্ব প্রতিবেদক
ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন ডা: জুবাইদা রহমান
ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন ডা: জুবাইদা রহমান |নয়া দিগন্ত

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী স্পেশালাইজড ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কড়াইলের আনসার ক্যাম্পে হৃদরোগের ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

ওষুধ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। তিনি স্থানীয়দের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। ওষুধ বিতরণের পাশাপাশি রোগীদের স্বাস্থ্য পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কর্মসূচিতে ড্যাবের প্রধান উপদেষ্টা, জেডআরএফের নির্বাহী পরিচালক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম, কেন্দ্রীয় ড্যাবের কোষাধ্যক্ষ ডা: মো: মেহেদী হাসান এবং ডা: মো: জিয়াউল করিম, ডা: মুহা: আবু সায়েম, ডা: গালিব হাসান প্রিতমসহ কেন্দ্রীয় ড্যাবের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একইসাথে, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দুস্থ ও অসহায় রোগীদের মাঝে সিলেট জেলার গোয়াইনঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে ড্যাবের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: এ কে এম খালেকুজ্জামান দিপু, ড্যাব উপদেষ্টা ডা: শামিমুর রহমান, সহ-সভাপতি ডা: রেজা মো: সামিউল হাসান বাবু, ডা: মো: নাজমুল ইসলাম প্রমুখ।