গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ২৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে কেউ নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেনি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে এই সময়সীমার মাঝে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা চার এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৮৫ ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৩।



