হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮১৮

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে চিকিৎসারত এক শিশু
হাসপাতালে চিকিৎসারত এক শিশু |ফাইল ছবি

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮১৮টি শিশু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৬৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৬০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩৩। এই সময়ে ৬৪৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৮২টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬৩৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি