ডেঙ্গুতে আরো ২৪ জন হাসপাতালে ভর্তি

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫৪ জন। এর মধ্যে ৬২ দশমিক নয় শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক এক শতাংশ নারী। ডেঙ্গুতে এ বছর চারজনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৪ জন হাসপাতালে ভর্তি |সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।

রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে দু’জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

এই সময়ে ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫৯২ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫৪ জন। এর মধ্যে ৬২ দশমিক নয় শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক এক শতাংশ নারী। ডেঙ্গুতে এ বছর চারজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দু’ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। বাসস