অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংকের স্বাস্থ্য-সেবা বিষয়ক করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১ মার্চ) জনতা ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো: মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনারেল ম্যানেজার (আইটি) আনিসুজ্জামান।
এই চুক্তির আওতায় জনতা ব্যাংক পিএলসি’র কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্য এবং সব ধরনের কার্ডধারী সদস্য অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ধরনের স্ব্যাস্থ-সেবা গ্রহণে কর্পোরেট চুক্তি অনুযায়ী বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা: সারওয়াত জাবীন, মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকিব। জনতা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার মো: আব্দুল মতিন, ওয়েলফেয়ার বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতাউল হক ভূঁইয়া এবং মেডিক্যাল অফিসার ও এসপিও ডা: মারজাহান বেগম।
অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে জনতা ব্যাংকের পক্ষে ওয়েলফেয়ার বিভাগের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মনিরা ইয়াসমিন এবং অরোরা স্পেশালাইজড হসপিটালের পক্ষে করপোরেট ইনচার্জ নাজমুল হুদা ভূমিকা পালন করেন।



