জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ড্যাব নিউরোসায়েন্স শাখার দোয়া মাহফিল

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনলাইন প্রতিবেদক
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ড্যাব নিউরোসায়েন্স শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ড্যাব নিউরোসায়েন্স শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত |নয়া দিগন্ত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নিউরোসায়েন্স ইনস্টিটিউট শাখা।

সোমবার (১ জুন) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে জোহরের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: মো: আবুল কেনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা: মো: মেহেদী হাসান এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: সফিউল্লাহ ঝিনটু ও ডা: সামিউল হাসান বাবু।

আরো উপস্থিত ছিলেন ড্যাব নিউরোসায়েন্স ইনস্টিটিউট শাখার প্রস্তাবিত সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: জালাল উদ্দিন রুমী, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: নুরুজ্জামান খান খসরু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা: সৈয়দ মেহবুব কাদির এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: আরেফিন আহমেদ সুমন ও ডা: আসিফুর রহমান সৈকতসহ অন্য নেতারা।

এছাড়াও ওই প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়া মাহফিলে শরিক হন।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।