দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। তবে মারা যাননি কেউ।
আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দু’জন, দক্ষিণ সিটি করপোরেশনে দু’জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন রয়েছেন।
এই সময়ে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭১৫ জন।
চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৯৩ জন। এর মধ্যে ৬২ দশমিক সাত শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক তিন শতাংশ নারী।
এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং এই রোগে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
সূত্র : বাসস



