ডেঙ্গুতে আরো ৩১ জন হাসপাতালে ভর্তি

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৯ জন। তাদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী। ডেঙ্গুতে এই বছর চারজনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা |ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যাননি।

আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন রয়েছেন।

এই সময় ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ২২৫ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৯ জন। তাদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী। ডেঙ্গুতে এই বছর চারজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

সূত্র : বাসস