ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪৬ জন।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা |ইন্টারনেট

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৩১ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪৬ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৪ দশমিক আট শতাংশ পুরুষ এবং ৪৫ দশমিক দুই শতাংশ নারী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক চার শতাংশ নারী।

সূত্র : ইউএনবি