ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ যাবত মোট ২৭ হাজার ৭৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা |ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশালে বিভাগে ১১৭ জন ও সিলেট বিভাগে চারজন রয়েছে।

চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ যাবত মোট ২৭ হাজার ৭৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : বাসস