মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে তুমুল জনপ্রিয় হচ্ছে বাংলাদেশী ৭০ রকমের মিষ্টান্ন সামগ্রী

মালয়েশিয়ানদের মাঝে মিষ্টির প্রচলন নেই- এই প্রথম মিষ্টি খেয়ে তারা এর স্বাদের ভূয়সী প্রশংশা করছেন। দেশটির বিভিন্ন রাজ্য থেকে বিক্রমপুর মিষ্টান্ন সংগ্রহ জন্য ভিড় করছেন তারা।

আশরাফুল মামুন, মালয়েশিয়া

বাংলাদেশে ৫০ বছর ধরে তুমুল জনপ্রিয়তার পর এবার মালয়েশিয়ায় স্থানীয় ও প্রবাসীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হচ্ছে বিক্রমপুরের মিষ্টান্ন সামগ্রী।

ব্যাপক চাহিদার ভিত্তিতে রাজধানী কুয়ালালামপুর ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে বিক্রমপুরের মিষ্টি সামগ্রীর নতুন নতুন শাখা চালু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটির শাহআলম রাজ্যের প্লাজা শ্রীমুদা শপিংমলে ৪র্থ শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রবাসী ও মালয়েশিয়ানদের রসনার তৃপ্তি মেটাতে প্রায় ৭০ রকমের স্বাদের মিষ্টি সামগ্রী উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। কয়েক মাস আগে দক্ষ বাংলাদেশী কারিগরের মাধ্যমে কুয়ালামাপুরে ফ্যাক্টরি চালুর পর এই দেশীয় পণ্যের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় দিন দিন এর চাহিদা বাড়ছেই। মালয়েশিয়ানদের মাঝে মিষ্টির প্রচলন নেই- এই প্রথম মিষ্টি খেয়ে তারা এর স্বাদের ভূয়সী প্রশংশা করছেন। দেশটির বিভিন্ন রাজ্য থেকে বিক্রমপুর মিষ্টান্ন সংগ্রহ জন্য ভিড় করছেন তারা।

বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার বাংলাদেশের আতিকুর রহমান বলেন, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার বাংলাদেশ রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বংশপরম্পরায় ৫০ বছরের একটি আদি মিষ্টান্ন, ঢাকায় শতাধিক আউটলেটের মাধ্যমে সুনামের সাথে বাংলাদেশ মিষ্টি ব্যবসা করে আসছি। এটা শুধু ব্যবসা নয় বাংলার সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য।

তিনি বলেন, শুধু ব্যবসা নয়, বর্তমানে স্থানীয় মালেশিয়ায়ন ও প্রবাসীদের দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও সংস্কৃতি তুলে ধরাই বিক্রমপুর মিষ্টান্নের লক্ষ্য। মালয়েশিয়া জুড়ে শতাধিক বাংলাদেশী রেস্টুরেন্টে মিষ্টি পাওয়া গেলেও এসব গুণেমানে নিম্ন মানের। বিক্রমপুরের ঐতিহ্যবাহী স্বাদের মিষ্টি খেয়ে এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় মিষ্টি সংগ্রহ করতে প্রবাসীরা ভিড় করছেন নতুন শাখাগুলোতে।