মধ্যপ্রাচ্যে অনতিবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান তিন দেশকেই কূটনীতি ও সংলাপের জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম |ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান তিন দেশকেই কূটনীতি ও সংলাপের জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘যেকোনো উসকানি সংকটকে আরো তীব্র করে তুলবে। আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে এবং আরো দেশকে এমন একটি সংঘাতে জড়িয়ে ফেলবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।’

তিনি বলেন, ‘ইরানের উপর ইসরাইলের হামলার পর, যা এখন মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, একটি তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতি একটি জরুরি প্রয়োজন।’