মালয়েশিয়ার কেদাহ অভিবাসন বিভাগ (জেআইএম) বাংলাদেশীসহ বিভিন্ন দেশের মোট ৯৯ জন অবৈধ অভিবাসীকে কারাভোগের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) কেদাহ জেআইএম এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ-১) মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে তা উল্লেখ্য করা হয়নি, তাদের মধ্যে ৬৪ জন পুরুষ এবং ৩৫ জন নারী রয়েছেন। তারা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম, পাকিস্তান এওবং ভারতের নাগরিক, যাদের পূর্বে সিক-এর বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছিল।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই অভিবাসীরা বৈধ ভিসা বা পারমিট ছাড়া অবস্থান করছিল। তাছাড়াও ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করার জন্য অভিবাসন আইন এবং অভিবাসন বিধিমালার অধীনে দণ্ডিত হয়ে কারাভোগ করেছেন।
তাদেরকে বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর স্ব স্ব দেশের দূতাবাস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।



