অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশী নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে চালু থাকা মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০-এর (পিআরএম ২.০) মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া
অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশী নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে চালু থাকা মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০-এর (পিআরএম ২.০) মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শেষ হওয়ার কথা থাকলেও এখন নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯ মে ২০২৫ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত পিআরএম ২.০-এর আওতায় ১১২টি দেশের মোট দুই লাখ ৫৪ হাজার ১৮৬ অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন। এ সময় মোট ১২৭ মিলিয়ন রিঙ্গিত কম্পাউন্ড আদায় হয়েছে।

একই সাথে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সারা দেশে সমন্বিত অভিযান, অভিযানের আগে সমীক্ষা ও নজরদারির মাধ্যমে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের এমনকি তাদের নিয়োগকর্তা বা আশ্রয়দাতাদেরও চিহ্নিত, গ্রেফতার, অভিযোগ দায়ের ও প্রত্যাবাসনের লক্ষে আইন প্রয়োগ কার্যক্রম আরো জোরদার করা হবে।

এ কর্মসূচির আওতায় অবৈধভাবে প্রবেশকারী বা ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় মালয়েশিয়ায় অবস্থান করা ব্যক্তিদের জন্য ৫০০ রিঙ্গিত এবং ভিসার শর্ত লঙ্ঘনকারীদের জন্য ৩০০ রিঙ্গিত কম্পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

এছাড়া দেশে ফেরার অস্থায়ী দলিল হিসেবে বিশেষ পাস ইস্যুর জন্য প্রতিবার ২০ রিঙ্গিত ফি ধার্য করা হয়েছে।