কানাডায় লক্ষ্মীপুর জেলা ফোরামের পিকনিক

ফোরামের নেতারা বলেন, প্রবাসে থেকেও দেশের ঐতিহ্য ধরে রাখা, নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং প্রবাসী লক্ষ্মীপুরবাসীর পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করাই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।

কানাডার অন্টারিওর এলিস্টনে লক্ষ্মীপুর প্রবাসীরা
কানাডার অন্টারিওর এলিস্টনে লক্ষ্মীপুর প্রবাসীরা |নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিবেদক, কানাডা থেকে
কানাডার টরন্টোভিত্তিক লক্ষ্মীপুর জেলা ফোরামের বার্ষিক পিকনিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির উদ্যোগে গত ৪ জুলাই অন্টারিওর এলিস্টনে অবস্থিত আলরো প্রভিনশিয়াল পার্কে এ আয়োজন করা হয়।

টরন্টো থেকে প্রায় দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে সদস্যরা পরিবার-পরিজনসহ পিকনিকে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা ও পারিবারিক মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো পার্ক এলাকা।

আয়োজকরা জানান, লক্ষ্মীপুর জেলা ফোরামের সদস্যসংখ্যা বর্তমানে দুই শতাধিক। প্রতিবছর সংগঠনটি দুটি বড় আয়োজন করে। গ্রীষ্মকালে পিকনিক ও শীতকালে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। ২২ ধরনের দেশীয় পিঠা নিয়ে আয়োজিত এ উৎসবের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

ফোরামের নেতারা বলেন, প্রবাসে থেকেও দেশের ঐতিহ্য ধরে রাখা, নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং প্রবাসী লক্ষ্মীপুরবাসীর পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করাই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।

পিকনিকে শিশু, কিশোর, নারী ও পুরুষদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী রোখসানার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রর মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।