কুয়ালালামপুরের পুডুতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার আয়োজনে মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আকুব্বার মাহমুদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের সঞ্চালনায় ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।
বিশেষ অথিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলির সদস্য এম রেজাউল করিম রেজা, মকবুল হোসেন মুকুল, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, তাজকীর আহমেদ, শাহিন সর্দার ও বাবু প্রদীপ কুমার, সংগঠনের সহ-সভাপতি লাল্টু বিশ্বাস ও মো: শাহিন রেজা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাসুদুল আলম রনি, আব্দুল হাকিম ভূঁইয়া, রিসাত দিন আব্দুল্লাহ, লাল মাহমুদ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক মো: রুবেল ও মহিলা বিষয়ক সম্পাদিকা পলি আক্তার প্রমুখ।



