কর্মব্যস্ত প্রবাসীরা স্বপরিবারে রিফ্রেশমেন্ট হতে কুয়ালালামপুর থেকে প্রায় শত কিলোমিটার সমুদ্র কন্যা পোর্ট ডিকসন সৈকতে ঈদ পূর্ণমিলনী, চিত্ত বিনোদন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে মালয়েশিয়াস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি।
রোববার (৩ মে) সেরেমবান রাজ্যের পোর্ট ডিকসন -এর একটি রিসোর্টে মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সকল নেতা-কর্মী ও সদস্যরাসহ এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: খাইরুন ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: এস কে সেন্টুর সঞ্চালনায় এবং মো: রুবেল খানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।
সৈকতে প্রথমে সূর্যাস্তের আগে সমিতির সকল সদস্য ও নারী শিশু সহ গোধূলি কমলা রঙের আলোতে গ্রুপ ফটোসেশান করে তারপর স্বচ্ছ নীল লবনাক্ত জলে নেমে উল্লাসে মেতে ওঠেন। তারপর হোটেল রিসোর্টে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন বঙ্গভয়েস ব্যান্ডদল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লাকি ড্র অনুষ্ঠিত হয়েছে যাতে প্রথম পুরস্কার ছিল ৫৫ ইঞ্চি টিসিএল এলইডি টিভি এবং ২য় পুরস্কার ছিল মাইক্রোওয়েভ ওভেন এবং আরো পাঁচটি আকর্ষণীয় পুরস্কার। বিকেলে ও রাতে সমিতির লোকজনের নিজস্ব আয়োজনে বাংলাদেশী হরেক রকম বাহারি দেশীয় খাবার পরিবেশন করা হয়।
সমিতির নেতারা বলেন, প্রবাসীদের উজ্জীবিত করতে আমাদের সমিতি প্রতিবছর এ ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জের কেউ প্রবাসে মৃত্যুবরণ করলে তার লাশ সমিতির খরচে দেশে পাঠান হবে। এসময় উপস্থিত ছিলেন কামাল, জুলহাস, কাইয়ুম, অরুণ মির্জা, রাকিবসহ আরো অনেকে।



