শ্রমিক নিয়োগে তুরাপ পদ্ধতি বাতিল চায় মালয়েশিয়ার সাংসদরা

পর্যাপ্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে তুরাপ চালু করা হলে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় আরেকটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশীসহ বিদেশি কর্মী নিয়োগের জন্য বেস্টিনেটের চেয়ারম্যান ও বাংলাদেশী বংশদ্ভূত মালয়েশিয়ার নাগরিক দাতু আমিনের বিতর্কিত তুরাপ পদ্ধতি বাতিল চায় দেশটির সাতজন সংসদ সদস্য।

সোমবার (২৯ জুন) ওই সাতজন সংসদ সদস্য এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়।

যদিও এই তুরাপ পদ্ধতি নিয়ে কয়েক মাস আগে থেকেই কঠোর সমালোচনা করা হচ্ছে যে, এটি সিন্ডিকেটের এপিট-ওপিট।

মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের জন্য ইতোমধ্যে প্রস্তাবিত ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম (তুরাপ) পদ্ধতিটি ত্রুটিপূর্ণ উল্লেখ্য করে অনতিবিলম্ব বাস্তবায়ন অবিলম্বে স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশটির সাতজন সংসদ সদস্য।

তাদের অভিযোগ, পর্যাপ্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে তুরাপ চালু করা হলে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় আরেকটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) পরিচালনাকারী বেস্টিনেট-কেই আবারো বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থার মূল ভূমিকায় আনা হচ্ছে।

তারা আরো বলেন, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় অবশ্যই প্রকৃত সংস্কার প্রয়োজন। অতিরিক্ত নিয়োগ ফি, দালালচক্র ও শ্রমিক শোষণের অবসান ঘটাতে হবে। তবে সেই সংস্কারের অর্থ যেন বহু মধ্যস্বত্বভোগীর পরিবর্তে একটি শক্তিশালী বেসরকারি প্রতিষ্ঠানের হাতে পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ তুলে দেয়া না হয়।

পিএসি-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বেস্টিনেট ছয় বছরেরও বেশি সময় কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই এফডব্লিউসিএমএস পরিচালনা করেছে।

সংসদ সদস্যরা জানতে চান, তুরাপ প্রকল্পটি কি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে এবং যদি তাই হয়, তবে কেন উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। একইসাথে প্রকল্পের কনসেশন মেয়াদ, ফি, রাজস্ব বণ্টন, ঝুঁকি ভাগাভাগি, তথ্যের মালিকানা এবং কর্মীদের তথ্য সুরক্ষা বিষয়ে সরকারকে বিস্তারিত ব্যাখ্যা দেয়ার আহ্বান জানান তারা।