আগুনে হতাহতের ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের সমবেদনা

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করার পাশাপাশি এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ওমর ফারুক, মালদ্বীপ
বাংলাদেশ ও মালদ্বীপের পতাকা
বাংলাদেশ ও মালদ্বীপের পতাকা |নয়া দিগন্ত

মালদ্বীপের ধীগুরাহ আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির আবাসন ব্লকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে পাঁচ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু এবং দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক চিঠিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে মালদ্বীপের প্রসিডেন্ট কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু তার চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন যে, ‘এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার এবং জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের প্রতি মালদ্বীপবাসীর সমবেদনা রয়েছে এবং চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশীদের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করা করছি।’

প্রসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু উল্লেখ করেন, ‘মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই ভয়াবহ দুর্ঘটনার ফলে তাদের সৃষ্ট ক্ষতি ও দুঃখের আমারও অংশীদার।’

একইসাথে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করার পাশাপাশি এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।