মালয়েশিয়ায় সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: ফয়েজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাহমুদুল হাসান সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা ফ্রান্স প্রবাসী সাদেক হোসেন তাফাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সেলিম, মির্জা সালাহউদ্দিন, আক্তার মিয়া, এমদাদুল হক সবুজ মামা ও রোহেল আহমেদ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন আমির হামজা। এছাড়া আরো বক্তব্য রাখেন রুহুল আমিন, তালুকদার মো: মকবুল, মাহবুবুর রহমান রাহি, মাহবুবুর রহমান রুবেল ও জয়নাল আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুর মিয়া, মো: তোফাজ্জল হোসেন, শেখ আহমেদ মাসুদ, বেলালুর রহমান আজাদ, মো: সালেহ আহমেদ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম নাহিদ, মাহফুজুর রহমান সুজন, সুমন আহমেদ, আরিফ আহমেদ, আবদুল মান্নান, জুন্নুন সরদার ও জাকির আলী।
আলোচনা শেষে ক্রেস্ট প্রদান করে সাদেক হোসেন তাফাদারকে সম্মাননা জানানো হয়। এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আবু তাহের।



