বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়ায় ১৪ বছর পর তাদের আংশিক কমিটি ঘোষণা করেছে। এতে মো: জসিম উদ্দিনকে সভাপতি, মো: রমজান আলীকে সাধারণ সম্পাদক ও বিএম রাসেল রানাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ১৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো: নূরে সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুলতান বিন সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শান্ত ও জহিরুল ইসলাম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক বাদল কারার, দফতর সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় দফতরে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে দীর্ঘ এক যুগ ধরে দলীয় কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন সভাপতি মো: জসিম উদ্দিন এর নেতৃত্বে এই যুবদলের অন্যন্যা নেতৃবৃন্দ। তাই ভবিষ্যতে দলের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর কমিটির অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের নেতারা।



