খামেনি হত্যায় মালয়েশিয়া মার্কিন দূতাবাসের সামনে জনগণের বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর নিন্দা

রোববার রাতে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের বাইরে মালয়েশিয়ান জনগণ জড়ো হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদ করেন।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
বিক্ষোভরত জনগণ
বিক্ষোভরত জনগণ |নয়া দিগন্ত

ইরানের প্রেসিডেন্ট খামেনিকে হত্যার ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ দেশটির জনগণ তীব্র নিন্দা জানিয়েছে।

রোববার (১ মার্চ) রাতে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের বাইরে মালয়েশিয়ান জনগণ জড়ো হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদ করেন।

বিক্ষোভরত কর্মী তিয়ান চুয়া বলেন, ‘ইরানি এবং অন্যান্য গোষ্ঠীর সাথে সংহতি প্রকাশের জন্য এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছি।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই ঘটনা মধ্যপ্রাচ্যকে গভীর ও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।’

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘কোনো রাষ্ট্রপ্রধানকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা একটি বিপজ্জনক নজির স্থাপন করে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিমূল নীতি ও আদর্শকে দুর্বল করে।’

তিনি তেহরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং সব পক্ষকে আরো উত্তেজনা থেকে সরে আসার আহ্বান জানান।