মালয়েশিয়ায় শিক্ষা ও কাজের সুযোগ সৃষ্টিতে কর্মশালা

শিক্ষার্থীরা মালয়েশিয়া শিক্ষার পাশাপাশি একটা নিদিষ্ট সময়ের পর স্কলারশিপসহ যে বিষয়ে সে শিক্ষা অর্জন করছে ওই সেক্টরে সে চাকরি করতে পারবে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
আন্তর্জাতিক কর্মশালা
আন্তর্জাতিক কর্মশালা |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ সারা বিশ্বের জেন-জি প্রজম্মকে স্মার্ট ও দক্ষ শক্তিশালী সম্পদে পরিণত করতে গ্লোবাল হাইটস অস্ট্রেলিয়া, এসএনটি গ্রুপ ও মুন্ট রয়েল ইন্টারন্যাশনাল কলেজ মালয়েশিয়ার উদ্যেগে এই আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে ‘গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল ফোরাম ফর জেন-জি : এম্পাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন অব ট্যালেন্ট’ এই বিষয়কে সামনে রেখে বিকেল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া মোনাজাত, জাতীয় সংগীতের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মুন্ট রয়েল ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান ডক্টর সুকুমারান বলেন, ‘আমরা বাংলাদেশী শিক্ষার্থীসহ সারা বিশ্বের শিক্ষার্থীদের মালয়েশিয়া স্বাগত জানাই। তাদের এখানে সরকারি বিধি মেনে পার্ট-টাইম ও ফুলটাইম কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা মালয়েশিয়া শিক্ষার পাশাপাশি একটা নিদিষ্ট সময়ের পর স্কলারশিপসহ যে বিষয়ে সে শিক্ষা অর্জন করছে ওই সেক্টরে সে চাকরি করতে পারবে।’

এ বিষয়ে গ্লোবাল হাইটস অস্ট্রেলিয়ার বিজনেস ডেভেলপ ম্যানেজার অড্রে উইহার্জা বলেন, ‘শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ডিপ্লোমা ও গ্রাজুয়েশন করার সময় চাইলে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে অস্ট্রেলিয়া গিয়েও উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে।’

এসময় বক্তারা বলেন, অদক্ষ জনশক্তি না হয়ে মালয়েশিয়ায় শিক্ষা অর্জনের মাধ্যমে বাংলাদেশসহ বিদেশীরা খুব সহজেই এসএনটি, গ্লোবাল হাইটস অস্ট্রেলিয়া ও মুন্ট রয়েলের মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিসের মতো স্টাডি অ্যান্ড ওয়ার্কের মতো বিশাল সুযোগ গ্রহণ করতে পারে।

এ অনুষ্ঠান সঞ্চালনা করেছেন পিএইচডি গবেষক জোবায়ের রহমান এবং অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, এসএনটি গ্রুপের চেয়ারম্যান দাতু সেরী ডক্টর আজিজুল রহিম বিন সায়েডিন, এমডি তানজিমুল ইসলাম, নেক্সজেনের হেমি হোসেন ও নন্দনকানন গ্রুপের চেয়ারম্যান রাশেদ মাহমুদ।