যথাযথ মর্যাদায় মালয়েশিয়ায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখেন।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত |নয়া দিগন্ত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখেন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় মালয়েশিয়া হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর শহীদ মিনারে একে একে ফুল দিয়ে আরো শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মালয়েশিয়া শাখা, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া, মালয়েশিয়া শাখা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনসহ প্রবাসীরা।

পরবর্তীতে দিবসটি উপলক্ষে দূতাবাসের হলরুমে আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। তাছাড়াও মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষক, শিক্ষার্থীরা মাতৃভাষার উপর বক্তব্য রাখেন। এসময় বক্তারা, মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ভাষা শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন।