মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে সিআইপির ইফতার মাহফিল

বৃহস্পতিবার সন্ধ্যায় ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের লবিতে ইফতার মাহফিল আয়োজন করা হয়।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
ইফতার মাহফিল
ইফতার মাহফিল |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে সিআইপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আয়োজন করেন দেশে সর্ব্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত বিশিষ্ট ব্যবসায়ী মো: ইকবাল হোসেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের লবিতে ইফতার মাহফিল আয়োজন করা হয়।

মালয়েশিয়া-বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি মো: ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘আমরা শতো ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের সাথে ইফতার করতে পেরে আমি আনন্দিত। সাংবাদিকেরা হলো সমাজের আয়না আপনারা সাংবাদিকেরা সমাজের অনিয়ম অসংগতি অনেক কিছুই তুলে ধরতে পারেন।’

এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ।

উপস্থিত ছিলেন বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি মো: রফিক আহমদ খান, একাত্তর টিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আশরাফুল মামুন, নিউজ টুয়েন্টি ফোর টিভির প্রতিনিধি খন্দকার মোশতাক রয়েল শান্ত, ডিবিসি নিউজ টিভি ও কালের কন্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী এবং দৈনিক কালবেলা ও এসএটিভির প্রতিনিধি বাপ্পি কুমার, জাজিরা নিউজের সাখাওয়াত হোসেন জনি প্রমুখ।