বিজয় দিবস ঘিরে রঙিন আলোকসজ্জায় মালদ্বীপের বাংলাদেশ চ্যান্সেরি ভবন

দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই শুভ দিনে আনন্দ ও মর্যাদার সহিত সকল প্রবাসীকে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন।

ওমর ফারুক, মালদ্বীপ
রঙিন আলোকসজ্জায় মালদ্বীপের বাংলাদেশ চ্যান্সেরি ভবন
রঙিন আলোকসজ্জায় মালদ্বীপের বাংলাদেশ চ্যান্সেরি ভবন |নয়া দিগন্ত

৫৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মালদ্বীপের বাংলাদেশ চ্যান্সেরি ভবন লাল-সবুজ আলোয় সাজানো হয়েছে। আলোকসজ্জার এ বিকিরণে ফুটে উঠছে গৌরবোজ্জ্বল অতীত আর ভিনদেশের মাটিতে দেশপ্রেমের অন্যরকম অনুভূতি।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের সাথে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আজ ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বিজয়ের ৫৫তম বছরে পদার্পণ করল।

এই বিজয় দিবসের প্রাক্কালে, সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবনকে লাল-সবুজ রঙিন বাতি দিয়ে সজ্জিত করা হয়েছে। যার পুরো তত্ত্বাবধানে ছিলেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

মিশনের ওই আলোকসজ্জায় সজ্জিত রাতের চ্যান্সেরি ভবন পরিদর্শনে আসেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। এ সময় তারা মিশনের ওই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি বিজয়ের আলো সবার মনে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করেন।

এছাড়াও আজ মঙ্গলবার হাইকমিশনের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিসহ স্থানীয় নাগরিকদের মধ্যেও উদযাপনমূলক পরিবেশ সৃষ্টি করবে।

একইসাথে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই শুভ দিনে আনন্দ ও মর্যাদার সহিত সকল প্রবাসীকে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন।