মালয়েশিয়ায় মোস্তাক ফয়েজী

প্রবাসীদের অর্থে অর্থনীতি সমৃদ্ধ হয় আর দুর্নীতিবাজরা বিদেশে টাকা পাচার করে

প্রবাসে যারা ইনকাম করে তাদের কঠোর পরিশ্রম করতে হয়। দেশে হালালভাবে কাড়ি কাড়ি টাকা ইনকামের সুযোগ কম।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
কুয়ালালামপুরে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মুরব্বী মুরব্বী" খ্যাত জনপ্রিয়  ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজী
কুয়ালালামপুরে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মুরব্বী মুরব্বী" খ্যাত জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজী |নয়া দিগন্ত

প্রবাসীরা বিদেশের মাটিতে রক্ত পানি করে টাকা কামাই করে দেশে রেমিট্যান্স পাঠায়, সেই টাকায় দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, আর দেশে কিছু দুর্নীতিবাজ আছে যারা বিদেশে অর্থ পাচার ও সেকেন্ড হোম করে। প্রবাসে যারা ইনকাম করে তাদের কঠোর পরিশ্রম করতে হয়। দেশে হালালভাবে কাড়ি কাড়ি টাকা ইনকামের সুযোগ কম।

বুধবার (১১ মার্চ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মসজিদ জামেক মুজাফ্ফরীয়া ইন্টারন্যাশনাল সেনডিরিয়ান বারহাদের আয়োজন ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায় " মুরব্বী মুরব্বী" খ্যাত জনপ্রিয় ইসলামিক বক্তা কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজাফ্ফরীয়া ইন্টারন্যাশনাল সেনেডিরিয়ান বারহাদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিসবাহ উদ্দিন।

মাওলানা মোস্তাক ফয়েজী বলেন, আমি আমার ১৮ একর জমিতে ৩০ কোটি টাকা ব্যয়ে ২১ হাজার স্কয়ার ফুটের একটি মসজিদ নির্মাণ করছি। এর মধ্যে থাকবে হাসপাতাল, মাদরাসা, এতিমখানা, পাঠাগারসহ আরোও মানবসেবামূলক প্রতিষ্ঠান। এই প্রকল্পে সবাই সহযোগিতা করতে পারেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী হুমায়ুন কবির ফয়সাল, মো. রাশেদ বাদল, মো. নাসির, মো. দেলোয়ার হোসেন, মো. রাজু মিয়া, শাহিদুল ইসলাম আলী, মোহাম্মদ নাজমুল হক মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা বদরুল আলম, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।