প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করা এবং সবাইকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসাই নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
নবগঠিত কমিটির সভাপতি ইকবাল হাওলাদার রিপন ও সাধারণ সম্পাদক টি এম রেজা
নবগঠিত কমিটির সভাপতি ইকবাল হাওলাদার রিপন ও সাধারণ সম্পাদক টি এম রেজা |নয়া দিগন্ত

ফ্রান্সে প্যারিসে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি ইকবাল হাওলাদার রিপন, সাধারণ সম্পাদক টি এম রেজা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি মুন্সী ও মমিন আলী দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ইকবাল হাওলাদার রিপন বলেন, ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করা এবং সবাইকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসাই নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।’

সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক টি এম রেজা বলেন, ‘নতুন দায়িত্বকে তিনি সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব হিসেবে দেখছেন। সংগঠনের সব সদস্যের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।’

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ফ্রান্সে মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাংগঠনিক সম্পাদক রনি মুন্সী বলেন, ‘সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরো বিস্তৃত করতে কাজ করা হবে। নতুন প্রজন্মের প্রবাসীদের সংগঠনের সাথে সম্পৃক্ত করা এবং সদস্যদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে।’

অপর সাংগঠনিক সম্পাদক মমিন আলী বলেন, ‘সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা থাকবে। প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ বাড়ানো হবে।’

পূর্ণাঙ্গ কমিটি
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন রুহুল আমিন আব্দুল্লাহ। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মিল্টন ভূঁইয়া, শারমিন সুলতানা রলি, আল আমিন, আকাশ আহমেদ, শাহিন মৃধা, জয় সিকদার, মামুন শিকদার, তানভীর শাওন, আলমগীর হোসেন, মনির মোল্লা, মো: মহসিন, মাইনুদ্দিন দেওয়ান, শ্রী ধীরেন মল্লিক ও আহমেদ রুমেল হাসান।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন খোরশেদ মাহাতবর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো: রয়েল মোল্লা, মো: জিলানী, মো: সাইফুল তালুকদার, মেহেদি হাসান মাসুম ও বশির উল্লাহ। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন আহমেদ, মোহাম্মদ বাবু, গাউস জমাদার, গাউস উল আযম, জমজম ভূঁইয়া ও মাহমুদুল হাসান দীপ্ত।

যুব সম্পাদক মহিউদ্দিন আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হৃদয় আহমেদ, বিপুল আহমেদ, নাজমুল রনি, হৃদয় আহমেদ হানিফ ও মামুন হুসাইন। দফতর সম্পাদক আল মামুন এবং সহ-দফতর সম্পাদক মাহমুদুল হাসান, ইউনুস শীলানু, ইকবাল শেখ দিপু, মো: সোহাগ ও সেলিম আহমেদ।

অর্থ সম্পাদক কামরুজ্জামান বেপারী (কাজল)। সহ-অর্থ সম্পাদক সোহেল মাহমুদ, মাসুম বেপারী, রাজীব আহমদ ও সোহাগ বেপারী। প্রচার সম্পাদক সুমন মির্জা এবং সহ-প্রচার সম্পাদক শ্রী গান্ধী বিশ্বাস, শরিফুল ইসলাম, সিয়াম আহমেদ ও রনি বেপারী।

ক্রীড়া সম্পাদক নাবিদ রহমান মিন্টু। সহ-ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, আকাশ আহমেদ ও শ্যামল দাস। মিলনায়তন সম্পাদক কাওসার মোল্লা এবং সহ-মিলনায়তন সম্পাদক শ্রী সুশান্ত দাস ও ফাহিম হাসান।

এ ছাড়া আপ্যায়ন সম্পাদক উজ্জ্বল মোল্লা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: অনিক, সাংস্কৃতিক সম্পাদক রাসেল আদনান, আইন ও বিচারবিষয়ক সম্পাদক মেহেদী হাসান, যুববিষয়ক সম্পাদক সাজু সরকার এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সালাম তালুকদার দায়িত্ব পেয়েছেন।

মহিলা বিষয়ক সম্পাদিকা মাদাম রাত্রি আক্কাস এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মাদাম নিসাইফা বেপারী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: আখতার হোসেন খোকন, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী সুফিয়ান এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আল আমিন পায়েল দায়িত্ব পালন করবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীদের মধ্যে ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।

নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সব সদস্য ও মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্স প্রবাসীদের কল্যাণে আরো কার্যকর ভূমিকা রাখবে।