মালয়েশিয়াতে বাংলাদেশের যেকোনো জেলার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হলে লাশ দেশে ফেরত পাঠাতে আর্থিক সহযোগিতার পাশাপাশি সার্বিক সহায়তা করবে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। এ ছাড়াও দীর্ঘ প্রবাসজীবন শেষে অসুস্থ প্রবাসীদের দেশে ফিরতে বিমান টিকিট দিয়েও সহায়তা করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানী কুয়ালালামপুরের ভিআইপি পিঠাঘর হোটেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রবাসীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে এই প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব এবং আড়াইহাজারের মালয়েশিয়া প্রবাসীরা ।
কুয়ালালামপুরের বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলামের সঞ্চালনায় ব্যবসায়ী মো: বাবুল হোসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই এবং মোস্তাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবকে মালয়েশিয়া আগমনে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন আড়াইহাজার মালয়েশিয়া প্রবাসীরা। এ সময় প্রবাসীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে এর সমাধান করার জন্য তারা অনুরোধ করেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী অলিউল্লাহ অলি, আনিকা রহমান, মোবারক হোসেন, মো: সালাউদ্দিন, মো: ওহাব, মো: কবির হোসেন, মো: রুবেল, মো: রফিক, সামসুল হক মিলনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিন আহমেদ মোমেন, মো: রাজু মিয়া, মো: সোহাগ মিয়া, মো: জামাল মিয়া, মো: আলমগীর হোসেন, ফিরোজ হান্নানসহ শতাধিক প্রবাসীরা।
আলোচনা শেষে সকল প্রবাসীদের কল্যাণে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন মাওলানা আনিসুর রহমান সাদ্দাম।



