মালয়েশিয়ার জোহর রাজ্যে রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যে পানাহার করার দায়ে ছয়জন মুসলিম ব্যক্তিকে আটক করেছে স্থানীয় ধর্মীয় বিভাগ আগামা ইসলাম জেএআইএনজে। ২৯ থেকে ৫৫ বছর বয়সী এই ব্যক্তিদের তাংকাক ও জোহর বাহরু এলাকায় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে পরিচালিত এক অভিযানে ধরা হয়।
আটকদের মধ্যে একজন জোহর বাহরুর বাসিন্দা, যাকে একটি দোকানে চা পান করতে দেখে কর্মকর্তারা ঘিরে ফেললে তিনি পালানোর চেষ্টা করেন। ধরা পড়ার পর তিনি নিজেকে বেকার এবং ফুসফুসের রোগী হিসেবে দাবি করে বলেন যে, অসুস্থতার কারণে তাকে পানি পান করতে হচ্ছে।
তবে এই দাবির সপক্ষে তিনি কোনো চিকিৎসকের প্রমাণপত্র দেখাতে পারেননি। এছাড়া অন্য আটককৃতরা সাহরি খেতে না পারা বা অসুস্থতার মতো বিভিন্ন অজুহাত দিলেও আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।



