শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন মালয়েশিয়া বিএনপির

কুয়ালালামপুরের চৌকিটে হোটেল এসটোর হল রুমে দলের সহ-সভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মানসিং-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন |নয়া দিগন্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠন।

শনিবার (৩০ মে) কুয়ালালামপুরের চৌকিটে হোটেল এসটোর হল রুমে দলের সহ-সভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মানসিং-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন ও দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন। কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসফাক হসেন।

শুভেচ্ছা বক্তব্য করেন ওয়ালি উল্লাহ জাহিদ। আরো বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন, ফজলুল করিম সোহরাব, মো: জসিম উদ্দিন, হেলাল শিকদার, প্রফেসর সাফিউর রহমান, আসাদুজ্জামান মাসুম, মাসুদুল আলম কাজল, আদিব আনজুম।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সেলিম, মো: মানিক, মাসুদ রানা, মো: আরিফ হসেন, মো: সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া, শেখ সেলিম, মো: নাজমুল হাসান, মো: মাহফুজুর রহমান, ইমতিয়াজ, বাবু সরকার, মাঝি মিরাজসহ আরো অনেকে।