অভিবাসী কল্যাণের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো অ্যাসোসিয়েশন বাংলা প্যারিস ওয়ার্ল্ড

সংগঠনটি প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য ও কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
বাংলা প্যারিস ওয়ার্ল্ড
বাংলা প্যারিস ওয়ার্ল্ড |নয়া দিগন্ত

ফ্রান্সে নতুন আগত অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত পরামর্শ ও প্রাথমিক সহায়তা দিতে কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন বাংলা প্যারিস ওয়ার্ল্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প‍্যারিস সংলগ্ন পন্তায় অ্যাসোসিয়েশন বাংলা প্যারিস ওয়ার্ল্ড -এর নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মুনিম জুনেদ এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কারন উল্লেখ করে বলেন, ‘সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক প্রবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। অতিরিক্ত অর্থ ব্যয় করেও অনেকে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এই প্রেক্ষাপটে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সেবা দেয়ার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সংগঠনটি।’

তিনি জানান, ফ্রান্সে আসা নতুন অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়ায় প্রাথমিক পরামর্শ ও সহযোগিতা দেয়া হবে। পাশাপাশি প্রশাসনিক, আইনি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সেবা একসাথে প্রদানের পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, ‘অন্যান্য প্রতিষ্ঠানে যে পরিমাণ অফিসিয়াল ফি নেয়া হয়, তার তুলনায় কম সার্ভিস ফি নির্ধারণ করা হবে। অনেক ক্ষেত্রে প্রাথমিক পরামর্শ বিনামূল্যে দেয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে প্রবাসীরা প্রতারণার শিকার না হন এবং সঠিকভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।’

অনুষ্ঠানে উপস্থিত মেহমানরা অ্যাসোসিয়েশন বাংলা প্যারিস ওয়ার্ল্ড-এর সার্বিক সফলতা ও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনা জানান। বক্তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য ও কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

কমিউনিটির প্রবীণ নেতা বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন বোরহানের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জীবানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সালেহ আহমেদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও ব‍্যবসায়ী শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এফবিজেএ-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, সাংবাদিক লুৎফুর রহমান বাবু, সাংবাদিক এ এম সি রোমেল, আরাফাত রহমান, মুমিন আলী, ছালেহ আহমদ, দেলোয়ার হোসেন, সালমান আহমেদ, এলাম খান, কামাল হোসেন এবং প্রতিষ্ঠানের ফরাসি ভাষার শিক্ষিকা ফারহানা আকতার।

এছাড়াও উপস্থিত ছিলেন আসলাম উদ্দিন, সালাউদ্দিন, জবরুল ইসলাম, শাহজাহান উদ্দিন, সার্জন আহমদ, করিম উদ্দিন, আমান উদ্দিন, জামাল আহমদ, আলী হোসেন, হেলাল উদ্দিন, জামিল আহমদ, রাজু আহমদ, শফিউল আলম, রেজানুর রহমান শাওন, আরিফ আহমদ, আল আমিন সজল ও আব্দুল কাদির মুন্না প্রমুখ।

পরিশেষে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতের মধ‍্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।