বাংলাদেশে ৫০ বছর ধরে তুমুল জনপ্রিয়তার পর এবার মালয়েশিয়া স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হচ্ছে বিক্রমপুরের মিষ্টান্ন সামগ্রী। যে কোনো উৎসব ও সামাজিক রীতিনীতিতে সবার প্রথম পছন্দ মিষ্টি। দেশের মানুষের চাহিদা মিটিয়ে এবার মালয়েশিয়ার দেড় মিলিয়ন কর্মক্লান্ত প্রবাসী ও মালয়েশিয়ানদের রসনার তৃপ্তি মেটাতে প্রায় ৭০ রকমের স্বাদের মিষ্টি সামগ্রী উৎপাদন করছে আদি বিক্রমপুর মিষ্টি।
কুয়ালামাপুরে ফ্যাক্টরী ও প্রথম আউটলেট চালু করার পর বিপুল চাহিদার জোগান দিতে এবার বুকিতবিনতাং নতুন শাখা চালু করা হয়েছে। মালয়েশিয়ানদের মাঝে মিষ্টির প্রচলন নেই। এই প্রথম মিষ্টি খেয়ে তারা এর স্বাদের প্রশংশা করছে। দেশটির বিভিন্ন রাজ্য থেকে বিক্রমপুর মিষ্টান্ন সংগ্রহের জন্য ভিড় করছে। কয়েক মাস বাংসার জালান পানতাই বারুতে ফ্যাক্টরী ও আউটলেট শুভ উদ্ভোদন করার পর গতকাল বুকিতবিনতাং নতুন আউটলেট চালু করা হয়েছে।
বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার বাংলাদেশের আতিকুর রহমান বলেন, ‘বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার বাংলাদেশ রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বংশপরম্পরায় ৫০ বছরের একটি আদি মিষ্টান্ন, ঢাকায় শতাধিক আউটলেটের মাধ্যমে সুনামের সহিত বাংলাদেশ মিষ্টি ব্যবসা করে আসছি। এটা শুধু ব্যবসা নয় বাংলার সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য।’
তিনি বলেন, ‘বর্তমানে স্থানীয় মালেশিয়ায়ন ও প্রবাসীদেরকে দেশীয় স্বাদ পৌঁছে দেয়া এবং বিদেশে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই বিক্রমপুর মিষ্টান্নের লক্ষ্য।’
এ সময় উপস্থিত ছিলেন, মিষ্টান্ন ভাণ্ডারের অন্যান্য ডাইরেক্টরসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, মালয়েশিয়ার প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।



