মালয়েশিয়ায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারবিরোধী সংগ্রামে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই অর্জনে জাতীয়তাবাদী আদর্শের প্রবাসী বাংলাদেশীর রেমিট্যান্স যোদ্ধাদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।’
রোববার (২৯ মার্চ) কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী ‘প্রবাসীদের মিলন মেলা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান এবং সঞ্চালনা করেন দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন ও হাবিবুর রহমান শিশির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মো: কাজী সালাউদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন মিরাজ মাঝি।
আরো বক্তব্য রাখেন কুয়ালালামপুর দূতাবাসের চেঞ্চুরি প্রধান প্রনব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, ফজলুল করিম সোহরাব, ওয়ালিউল্লাহ জাহিদসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, হাজি জাকিরুল আলম, মোয়াজ্জেম হোসেন নিপু, যুবদলের জসীম উদ্দিন, রমজান আলী, স্বেচ্ছাসেবক দলের হেলাল শিকদার এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাসহ প্রবাসী বাংলাদেশীরা।



