চার দিনের সফরে মিশরে মিজানুর রহমান আজহারী

সফরসূচির অংশ হিসেবে তিনি নাসর সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স সেন্টারে আয়োজিত একটি গেট-টুগেদার প্রোগ্রামে অংশ নেবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন-এর সদস্যদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এলামী মো: কাউসার, কায়রো (মিশর)
মিশরে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশীরা
মিশরে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশীরা |নয়া দিগন্ত

প্রবাসী বাংলাদেশীদের মাঝে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেয়ার জন্য প্রখ্যাত ইসলামিক স্কলার ও জনপ্রিয় আলোচক মিজানুর রহমান আজহারী চার দিনের সফরে মিশরে আগমন করেছেন। সফরকালে তিনি আলেক্সান্দ্রিয়াসহ মিশরের বিভিন্ন প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকায় অবস্থান করবেন এবং ইসলামী আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি নাসর সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স সেন্টারে আয়োজিত একটি গেট-টুগেদার প্রোগ্রামে অংশ নেবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন-এর সদস্যদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এর আগে, কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে মিজানুর রহমান আজহারীকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিশর শাখা অর্থাৎ আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি তাজদীদ বিন ওয়াদুদ ও সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তার সফরকে স্বাগত জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের জন্য এটিকে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

মিজানুর রহমান আজহারীর এই সফর প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা ও নৈতিক মূল্যবোধ শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মিশরের সঙ্গে মিজানুর রহমান আজহারীর রয়েছে বিশেষ আত্মিক ও একাডেমিক সম্পর্ক। কারণ, তিনি মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। সে কারণে সফরের অংশ হিসেবে তিনি কায়রোর আল-আজহার ক্যাম্পাসে নিজের শিক্ষাজীবনের স্মৃতিবহ ঠিকানায় কিছু সময় অতিবাহিত করবেন।