মালয়েশিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, বাংলাদেশ জমায়াতে ইসলামী কুয়ালালামপুর শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, হানা এসডিএনবিএইচডির স্বত্বাধিকারী জনাব রুহুল আমীনসহ আরো অনেকে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
আলোচনা সভা ও ইফতার মাহফিল
আলোচনা সভা ও ইফতার মাহফিল |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বুকিতবিনতাংয়ে মাওলানা তাকি উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাওছারের পরিচালনায় মাহে রমজানের ভূমিকা শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরে মজলিস শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়া ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মওলানা মুফতি আমীরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মালয়েশিয়া যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, বাংলাদেশ জমায়াতে ইসলামী কুয়ালালামপুর শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, হানা এসডিএনবিএইচডির স্বত্বাধিকারী জনাব রুহুল আমীন, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ বোরহান উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়ায় পিএইচডি গবেষক মওলানা মিসবাহ উদ্দিন মাদানী, বি এম এক্সিলেন্ট এসডিএনবিএইচডির স্বত্বাধিকারী আরিফ মুনশি, পরিচালক মুহাম্মদ আব্দুল কাদির বাবুল এবং জহুরবারু যুবদলের সাবেক সভাপতি কে এ সবুজ।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়ার সিনিয়র সদস্য আদিল মাহমুদ, অর্থ সম্পাদক হাফেজ সাঈদ মুহাম্মদ রাহাত আরো, সিলাংগার শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কাজি এহসান ও পরশ মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।