বাংলাদেশের যুদ্ধ জাহাজ খালিদ বিন ওয়ালিদ মালয়েশিয়া বন্দরে

বাংলাদেশের অধিনায়ক যুদ্ধ জাহাজ খালিদবিন ওয়ালিদসহ, ১০ দেশের ১১টি যুদ্ধ জাহাজ, এবং মালয়েশিয়ান নৌবাহিনীর ২০টি ছোট বড় জাহাজ অংশ নিয়েছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ
যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ |নয়া দিগন্ত

বাংলাদেশের সর্বাধুনিক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ এখন মালয়েশিয়ায়র রিসার্ড ওয়ার্ল্ড লাংকাউইর জেটিতে ২৩৪ ক্রু ও নাবিক নিয়ে অবস্থান করছে।

১৭তম লাংকাউই আন্তর্জাতিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনী এলআইএমএ-২০২৫ এ অংশ নিতে কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এজাজ মাসুদের নেতৃত্বে বাংলাদেশর সর্বাধুনিক যুদ্ধজাহাজ খালিদবিন ওয়ালিদ ১৯ মে মালয়েশিয়া পোঁছালে মালয়েশিয়ান নৌবাহিনী কর্তৃপক্ষ জাহাজ খালিদ বিন ওয়ালিদ স্বাগত জানায়।

মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন নগরী লাংকাউইতে ২০ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিবার্ষিক ইভেন্টটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহৎ সামরিক ও বাণিজ্যিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনী হিসেবে পরিচিত।

এতে বাংলাদেশের অধিনায়ক যুদ্ধ জাহাজ খালিদবিন ওয়ালিদসহ, ১০ দেশের ১১টি যুদ্ধ জাহাজ, এবং মালয়েশিয়ান নৌবাহিনীর ২০টি ছোট বড় জাহাজ অংশ নিয়েছে।

এই প্রদর্শনীতে প্রায় ২৫টি দেশের বিমান বাহিনী অংশগ্রহণ করছে, যা এলআইএমএ ২০২৫-কে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহৎ সামরিক ও বাণিজ্যিক বিমান প্রদর্শনীতে পরিণত করেছে।

প্রায় সহস্রাধিক মালয়েশিয়ান নৌবাহিনী সহ বিভিন্ন পয্যায়ের প্রতিনিধি দল খালিদ বিন ওয়ালিদ পরিদর্শন করেন।

মালয়েশিয়া সময় রাত ৮টায় মালয়েশিয়ার নৌবাহিনীর ডেপুটি চিফ, ভাইস অ্যাডমিরাল দাতু তানশ্রী সামসুদ্দিন ও তার প্রতিনিধি দল এ বিষয় সংবর্ধনা প্রধান করেন।

এ সময় ডিএ-কমোডোর হাসান তারিখ, রয়্যার অ্যাডমিরাল সাদিক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা কাউন্সিলর মুর্শেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।