মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপা দিয়ে বাংলাদেশী হত্যা, সেনা কর্মকর্তা গ্রেফতার

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চাপায় দিয়ে এক বাংলাদেশী যুবককে হত্যার অভিযোগে এক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপা দিয়ে বাংলাদেশী হত্যা
মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপা দিয়ে বাংলাদেশী হত্যা |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চাপায় দিয়ে এক বাংলাদেশী যুবককে হত্যার অভিযোগে এক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদ সংস্থা বারনামা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তবে তাৎক্ষণিকভাবে ওই বাংলাদেশীর পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী পথে ভোর ৫টা ৪০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) মুখোমুখি ধাক্কা দেন।

ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশী যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সী এক বাংলাদেশী যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ফোর্ড ফিয়েস্তা চালক সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা ৩৬ বছর বয়সী এক স্থানীয় নারী যাত্রীও আহত হয়েছেন। সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্তি মদপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।