বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল |নয়া দিগন্ত

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন কমিউনিটির ধর্মবিষয়ক সম্পাদক।

সংগঠনের সভাপতি মোতালেব খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম।

মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এফবিজেএ-এর সমন্বয়ক সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহম্মাদ মাহবুব হোসাইন, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের প্রধান উপদেষ্টা কাজী শামীম উচ্ছ্বাস, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, বিএনপি নেতা দেলোয়ার খান, বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহম্মেদ, সাংবাদিক আবদুল মালেক হিমু, সাবেক ছাত্রনেতা তারেক আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক বরিশালের খলিলুর রহমান ও রেজওয়ান হিমেল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, জাহিদুল আলম তালুকদার, জামাল হোসেন কাজী, সংগঠনের সহ-সভাপতি রিকন দেওয়ান মনা, কামাল মাতুব্বর, সহিদুল ইসলাম আকাশ, মিঠু কোরাইশি, নাঈম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক খান, সফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক অপু, সোহাগ হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো: চাঁন, সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাসেল, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সেখ সুমন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল রমিজ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মাসুম মল্লিক, সহ-ক্রীড়া সম্পাদক মো: সুমন, পরিকল্পনাবিষয়ক সম্পাদক মাহবুব আলী সিকদার ইমরান, সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক কামাল হোসেন মোল্লা, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক মো: মুনসেফ, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক মাহবুব সিকদার মারুফ, মো: জামাল হোসাইন, মো: হাবিবুর রহমান, মিলন খানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংগঠনের সভাপতি মোতালেব খান বলেন, ‘প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি ভবিষ্যতেও বরিশাল বিভাগের প্রবাসীদের একত্রিত করতে আরো সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সংগঠনের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।